1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র‍্যাব-৯

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯, সিলেট।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় বিশেষ অভিযানে এ পাথর জব্দ করা হয়। জব্দকৃত পাথরের পরিমাণ প্রায় ৩৭ হাজার ঘনফুট।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই এলিট ফোর্স হিসেবে র‍্যাব মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, চাঁদাবাজি প্রতিরোধ, জঙ্গি নিধনসহ নানা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।

গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিএসসি সিলেটের একটি টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর জব্দ করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, জব্দকৃত পাথরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ সিলেটের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

প্রথম/সিলেট/এমআর/মুরাদ হাসান

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর