1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণে সভা

লিমন মিয়া (তাহিরপুর) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতামূলক সভা করেছে পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’।

শুক্রবার (২২ আগষ্ট) দুপুরে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের করণীয় বিষয় নিয়ে জয়পুর গ্রামে আলোচনা হয়।

বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য এই সভা করা হয়। হাউসবোট চলাচল, পর্যটকদের অবাধ বিচরণের কারণে হাওরে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর যে বিরূপ প্রভাব পড়ছে তা নিয়ে আলোচনা, এই সমস্যা সমাধানে করণীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণে আলোচনা হয়।

হাওরপাড়ের একঝাঁক তরুণ চলতি বছরের ২৭ জুলাই কমিটি গঠন শেষে ওইদিন হাওরের বর্জ্য অপসারণ করে ওয়াচ টাওয়ার সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে ভষ্মিভুত করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিসম্প্রতি বদলী হওয়া তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।

অপরদিকে, গত ৮ আগষ্ট শুক্রবার দিনভর হাওরে আগত পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেন সংগঠনের সদস্যবৃন্দ।

এই সংগঠনের সহ-সভাপতি অখিল তালুকদার বলেন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবী হয়ে একটি সম্মিলিত প্রয়াস শুরু করেছি। যা হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর