1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: গোয়াইনঘাটে যুবদলের কর্মীসভায় বক্তারা

মুরাদ হাসান:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও দেশের চলমান পরিস্থিতিতে বিএনপিকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

এজন্য যুবদলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত উপজেলা যুবদলের কর্মীসভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী এবং পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

বক্তারা বলেন, দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। এজন্য যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের কাছে বিএনপির প্রতিনিধি হয়ে এ কর্মসূচি তুলে ধরতে হবে। তারা আরও বলেন, অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে আমরা বিশ্বাস করি। যুবদল যদি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে।

সভায় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হয়ে কাজ করাই রাজনীতির মূল লক্ষ্য। জনগণের আস্থা অর্জন ছাড়া রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

প্রায় দুই যুগ পর গোয়াইনঘাটে অনুষ্ঠিত এ কর্মীসভা উপলক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল-সমাবেশে অংশ নেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর