1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোয়াইনঘাটে দুই যুগ পর যুবদলের কর্মী সমাবেশ

মুরাদ হাসান:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

দুই যুগের নীরবতা ভেঙে, গোয়াইনঘাটের মাটিতে আবার জেগে উঠল যুবদল- উচ্ছ্বাসে, মিছিলে, শ্লোগানে,হাজার প্রাণের ঢেউ মিশল শহীদ মিনার প্রাঙ্গণে।

শুক্রবারের বিকেল ছিল ইতিহাসের সাক্ষী,

যেখানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের দৃঢ় নেতৃত্বে প্রাণ ফিরে পেল কর্মী সমাবেশ। নেতা-কর্মীর উচ্ছ্বসিত অংশগ্রহণে প্রকম্পিত হলো গোয়াইনঘাটের রাজপথ।

ফারুক আহমদ, নুরল ইসলাম,আবু বক্কর সিদ্দিকী, আমির উদ্দিন,আলিম উদ্দিন দুর্জয়, নাছির উদ্দিন,

সাব্বির আহমদ, রুবেল আহমদ, মোসাহিদ সবাই একসাথে মিলিত হয়ে গড়লেন ঐক্যের সোনালি সেতু।

হাবিবুর রহমান উচ্চারণ করলেন, রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার বাণী,

বললেন-রাজনীতির মূল কথা হলো জনগণের আস্থা,

তাই ঐক্যই হোক যুবদলের শক্তি। তার কণ্ঠে ধ্বনিত হলো অঙ্গীকারের জোয়ার- দেশের উন্নয়ন, সমাজের কল্যাণ,জনতার আস্থা অর্জনের মহাসংকল্প।

প্রায় দুই দশক পরের এই সমাবেশ, ছিল না কেবল আনুষ্ঠানিক আয়োজন, ছিল প্রতিজ্ঞার প্রদীপ জ্বালানো- যুবদলের ভেতরে জেগে ওঠা নতুন সূর্যোদয়।

শেষে বলা যায়, গোয়াইনঘাটের কর্মীসমাবেশ শুধু শক্তির প্রদর্শনী নয়, এ যেন বিশ্বাসের কবিতা,

আস্থার নতুন অধ্যায়, যেখানে নেতাকর্মীরা এক কণ্ঠে ঘোষণা দিলেন, আমরা আছি, থাকব, জনগণের পাশে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর