1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

গোয়াইনঘাট বাংলাবাজারে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিতঃ- প্রধান অতিথি হেলাল উদ্দিন আহমেদ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাংলাবাজার সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা দাবী বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ছাত্র নেতা আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ১১নং মধ্য জাফলং ৪নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা খুরশেদ আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন আহমেদ বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় সোচ্চার। আজকে দেশের জনগণ গণতন্ত্র ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা হচ্ছে একটি নতুন সূর্যের আলোকরশ্মি, যা জাতিকে অন্ধকার থেকে মুক্তির পথে এগিয়ে নেবে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি-জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, সুশাসন প্রতিষ্ঠা করতে এবং সিলেট-৪ আসনকে উন্নয়নের প্রকৃত ধারায় ফেরাতে আমি সর্বদা নিবেদিত থাকব।

তিনি আরও বলেন-এদেশের প্রতিটি মানুষই পরিবর্তন চায়। সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়েই বিএনপি মাঠে নেমেছে। জনগণ যদি আমাদের পাশে থাকে তবে আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব যেখানে থাকবে ন্যায়, সমতা ও গণতান্ত্রিক অধিকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব কামাল উদ্দিন, ৩ নং পূর্ব জাফলং বিএনপির সাবেক সভাপতি মুকাদ্দস আলী,বিএনপি নেতা নজরুল ইসলাম (মাস্টার),১১নং মধ্য জাফলং বিএনপির সহ-সভাপতি শাহজাহান বেপারী,যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিম আকরাম,বীর মুক্তিযোদ্ধা মনু মিয়া,জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ।

সমাবেশে নেতৃবৃন্দ জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাঠজুড়ে উপস্থিত কর্মী-সমর্থকরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখেন পুরো অনুষ্ঠানস্থল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর