1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে সিএনজি অটো রিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে সিএনজি অটোরিকশা চুরির মামলা করায় বাদীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে ফেসবুকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

শুক্রবার বিকেলে ছাতক মফস্বল সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামের বাসিন্দা ও ইরাক প্রবাসী আবদুল মজিদ। তিনি জানান, গত ৭ জুলাই গভীর রাতে যুক্তরাজ্য প্রবাসী আল আমিনের গ্যারেজ থেকে তার মালিকানাধীন সিএনজি অটোরিকশা (রেজিঃ সুনামগঞ্জ থ-১১-২৫১১) চুরি হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ছাতক থানায় একটি মামলা (নং ১৪/২৩৬) দায়ের করেন তিনি।

মামলার পর থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। জামিনে মুক্ত হন দু’জন। তবে মামলা তুলে নেওয়ার জন্য বাদী আবদুল মজিদকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সম্প্রতি একটি জায়গায় তার রাখা ইটের স্তূপ থেকে যৌথবাহিনী একটি বিদেশি রিভলভার উদ্ধার করে। এরপর থেকে মামলার আসামিদের আত্মীয় ও পরিচিতরা তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। ৭ এপিবিএনের সদস্য কলিম উদ্দিনসহ একাধিক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হুমকি দিয়েছেন এবং অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

আবদুল মজিদ জানান, চুরি যাওয়া সিএনজি অটোরিকশাটি ছিল তার একমাত্র জীবিকার উৎস। বর্তমানে তিনি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় সিএনজি উদ্ধার এবং হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর