
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট ‘ল’ কলেজ শাখার নতুন কমিটিতে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুরের ফতেপুর (হরিপুর) ইউনিয়নের শিকার খাঁ গ্রামের কৃতি সন্তান মুস্তাক আহমদ।
মুস্তাক আহমদ এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্ররাজনীতির হাতেখড়ি হয় তার ২০১০ সালে চিকনাগুলের হয়রত শাহজালাল (রহ.) ডিগ্রী কলেজে ছাত্রদলের ১ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে। সে সময় জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন মরহুম ফারুক আহমদ এবং সাধারণ সম্পাদক বাহারুল আলম বাহার।
বর্তমানে তিনি সিলেট আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত ছাত্র। শিক্ষাজীবনে ২০০৯ সালে এম. আহমদ পাবলিক স্কুল থেকে এসএসসি এবং পরবর্তীতে চিকনাগুল হয়রত শাহজালাল (রহ.) ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর সিলেট এমসি কলেজ থেকে বিএসএস সম্পন্ন করেন ২০২০ সালে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন তিনি। ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজে দৃষ্টান্ত রেখে যাওয়াই তার লক্ষ্য বলে জানান মুস্তাক আহমদ।
সিলেট ল কলেজ ছাত্রদলের কমিটিতে তাকে দায়িত্ব প্রদান করায় সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিব জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।