1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট-এয়ারপোর্ট সড়ক সবুজ ছাউনি দিয়ে সাজানো হবে: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পঠিত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহর পর্যন্ত রাস্তার দু’পাশে সৌন্দর্য আরও বাড়ানো হবে। সেজন্য লাগানো হবে গাছ। এমন চিন্তাভাবনা করছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় বৃক্ষরোপন অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, সিলেট একটি আধ্যাত্মিক পর্যটন নগরী। সারাবছর দেশ-বিদেশের পর্যটকরা এখানে ভ্রমণে আসেন। জাফলং সাদাপাথর লালাখালসহ সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আসা পর্যটকদের স্বাগত জানাতে এই নগরীর সৌন্দর্যবৃদ্ধির ব্যাপারে আমরা সচেতন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহর পর্যন্ত রাস্তাটির সৌন্দর্য আরও বাড়ানো যায়। সেজন্য এই রাস্তার দু’পাশে গাছ লাগানো হবে। বিষয়টি আমরা বিবেচনা করছি। ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করবো।

এটা আমরা খুব সুন্দর করবো। এয়ারপোর্টে নামার পরে এই রোডে যখন ঢুকবে, লোকজন যেন দেখে বুঝতে পারে এটা সিলেট শহর। আমরা যেন গর্ব করতে পারি, হ্যাঁ এটাই আমাদের সিলেট।

সিলেট বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার দেবোজিৎ সিংহ।

এছাড়াও অন্যান্য সরকারি কর্মকর্তা, কর্মচারি এবং মেলায় অংশগ্রহণকারী স্টল মালিক ক্রেতা ও সচেতন সিলেটবাসী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর