1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাফলং সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকা থেকে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) ভোরে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১ টায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার কাটারী নামক সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

এসময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভোর ৬ টায় তল্লাশী অভিযানের মাধ্যমে উক্ত স্থান হতে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফট্যানান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন- উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এয়ার গানগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এই ধরনের অভিযান চলমান রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর