1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

দিলদার হোসেন সেলিম এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা ছিলেন: হেলাল উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বলেছেন মরহুম

দিলদার হোসেন সেলিম এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা ছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় স্কুল কলেজ মাদ্রাসায় যে উন্নয়ন হয়েছে তা আর কোন সরকার করেনি।

তিনি গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরবর্তী আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন বিএনপি ক্ষমতা থাকাকালীন অবস্থায় এই তিন উপজেলায় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ড্রেইন নির্মাণ সহ তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। গত ১৭ বছর এই তিন উপজেলার মানুষ উন্নয় বঞ্চিত হয়েছে। ইনশাল্লাহ দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে সিলট ৪ আসনটি বিএনপিকে উপহার দেবো। তবে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো। আমি এমপি নির্বাচিত হলে। সর্বপ্রথম শিক্ষার উন্নয়নে কাজ করব। এই অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিব। দেশের মধ্যে এই আসনটি উন্নয়নের রোল মডেল হবে বলে হিসেবে গড়ে তলব।

মধ্য জাফলং ৪নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা খুরশেদ আলমের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আমিনুর রহমানের সঞ্চালনায়।

এসময়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব কামাল উদ্দিন,পূর্ব জাফলং বিএনপির সাবেক সভাপতি মুকাদ্দস আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম মাস্টার, মধ্য জাফলং বিএনপির সহ-সভাপতি শাহজাহান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিম আকরাম এবং জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ প্রমূখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর