1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরীর অর্থ বিতরণ

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দু:স্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন ও গ্রহনির্মাণ মঞ্জুরীরর অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা দূর্যোগ
ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দু:স্থ ও অসহায় ৪৪ টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা এবং উপজেলার ১০ টি বিদ্যালয়ে শিশু খাদ্য বিতরণ করা।

হয়েছে। উক্ত ঢেউটিন নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা
কমান্ডের সাবেক কমান্ডার মো: আতাউর রহমান, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান্য আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ার‌্যান শহীদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পিআইও অফিসের হরিপদ রায়,
মিঠুন চক্রবর্তী, উপকারভোগী সহ প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর