1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন বিএনপির বনভোজন ও মিলনমেলা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

আনন্দ উচ্ছ্বাস আর সৌহার্দ্যের মেলবন্ধনে সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বনভোজন ও মিলনমেলা।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিনটি জুড়েই ছিল সুরের ঝংকার, হৃদয়ের টান আর প্রীতির বন্ধন।

বনভোজন শেষে মিলনমেলার আলোচনায় মিলিত হয় নেতৃবৃন্দ। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ইয়াজুলের প্রাণবন্ত সঞ্চালনায়, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুরের সভাপতিত্বে সভা পরিণত হয় উৎসবমুখর আড্ডায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। তিনি বলেন,বিএনপি একটি গণতান্ত্রিক শক্তি, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ। এই মিলনমেলা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী। তিনি বলেন, ঐক্যের শক্তি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। মিলনমেলা শুধু আনন্দের নয়, এটি আগামী দিনের সংগ্রামের প্রেরণা।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সুহেল, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য দুলাল আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাশেম।

 

সভায় আরোও উপস্থিত ছিলেন- সারীঘাট উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সদস্য তোফায়েল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ শ্রমিক দলের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য আব্দুল জব্বার, হাসনাত, মুহিবুর রহমান,যুবদল নেতা সাহেদ আহমদ, মুক্তাদির আল সেলিম,নিজপাট ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রুবেল আহমদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রহমান,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব হেলাল উদ্দিন, তৈয়ব আলী কলেজ ছাত্র দলের আলিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ,নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারহান,কৃষকদলের সাধারণ সম্পাদক কবির আহমদসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই বনভোজন ও মিলনমেলায় হাসি আনন্দ, গান, কবিতা, গল্প আড্ডায় মুখর হয়ে ওঠে প্রকৃতির কোলে সাজানো অনুষ্ঠানস্থল। সৌহার্দ্যের বাঁধন, রাজনৈতিক প্রেরণা আর বন্ধুত্বের হাত ধরে নতুন দিনের স্বপ্ন বুনে যায় নিজপাট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর