1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে বিএনপি নেতা আব্দুস সামাদ মুন্সির নামে অপপ্রচার চালিয়ে আসছে অপর পক্ষ।

শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আব্দুস সামাদ মুন্সি শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী গ্রুপের দুইজন নেতা শামসুল হক ও কামাল হোসেন তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে আসছেন। অথচ শামসুল হক ক্ষমতাসীন এমপি-নেতাদের সাথে আঁতাত করে সুবিধাভোগী হয়েছেন। বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচার-প্রচারণা করেছেন। আওয়ামী লীগের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এমনকি ১৫ আগষ্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সীমান্তে চোরাচালানের সাথেও জড়িত শামসুল হক।

আব্দুস সামাদ মুন্সি জানান, দলের কর্মীরা আমাকে চায় বলে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। প্রতিদ্বন্দ্বীতার মধ্যদিয়ে নেতৃত্ব বেড়িয়ে আসবে এটা আমি প্রত্যাশা করি। তবে ব্যক্তিগত অপপ্রচার কাম্য নয়। তিনি বলেন, আমার বিরুদ্ধে বাড়ি-গাড়িসহ অঢেল সম্পত্তি করার যে অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন। আমি হলাম আমদানিকারক।

আমার আয়ের প্রতি পয়সা আয়কর রিটার্নে লিপিবদ্ধ আছে। এর বাহিরে আমার কোন আয় বহির্ভুত সম্পত্তি নেই। আমার বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আনোয়ার হোসেন ও নজির হোসেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শামসুল হক বলেন, আমাদের যা বলার ছিল গত শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, আব্দুস ছামাদ মুন্সি যে আওয়ামী লীগের আমলে কি করেছেন তা এলাকাবাসী জানেন।

প্রথম/সিলেট/রাজু

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর