1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

৩১ দফা বাস্তবায়নে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অ্যাডভোকেট মোমিন

মুরাদ হাসান (জৈন্তাপুর):
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

 

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই বর্তমান সময়ের প্রধান লক্ষ্য।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আজ হুমকির মুখে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যুবদলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে। তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি সফল করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) বেলা ২টায় জৈন্তাপুরের জন্তেশ্বরী বাড়িতে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এবং জৈন্তাপুর যুবদলের কমিটি গঠনের অংশ হিসেবে।

প্রধান বক্তা হিসেবে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, যুবদল হচ্ছে বিএনপির শক্তিশালী হাতিয়ার। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদলই অগ্রভাগে লড়াই করছে। তৃণমূলের কর্মীরাই দলের প্রাণ। তাই প্রতিটি উপজেলায় যুবদলকে সুসংগঠিত করে মাঠে নামতে হবে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়াতে হবে।

জৈন্তাপুর যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, হাবিব রহমান রুমেল, কবির উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, জুয়েল আহমদ জুবেদ, মালেক আহমদ, মীর্জা জাহিদুর রহমান, শহীদুল ইসলাম মনু ও ডি.এইচ. খান মিশু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এখলাছুর রহমান মুন্না, এনামুল হক চৌধুরী শামীম, সেলিম আহমদ সেলু, মো. লুৎফুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ইসহাক আহমদ, আব্দুল হাসিম, জাহিদ হাসান, আহমদ খান জুনেদ, সিলেট জেলা যুবদলের প্রথম সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সাহেল আহমদ, কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, ধর্ম সম্পাদক সাজিব আহমদ, পল্লী উন্নয়ন সম্পাদক সাজু মাহমুদ, স্বাস্থ্য সম্পাদক বদরুল আলম, মৎস্য ও পশুপালন সম্পাদক খায়রুল আলম, মহানগর যুবদলের কর্মসংস্থান সম্পাদক মিনহাজ আহমদ মিনার, সমাজকল্যাণ সম্পাদক আবু শাহিন, ত্রাণ সম্পাদক রুমান আহমদ রাজু, সহ-স্বাস্থ্য সম্পাদক দেলওয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ আফজল, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক জাবেল আহমদ, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম, যুবদল নেতা আব্দুল বাসিত, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি ও এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন,জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, সেলিম আহমদ, ফারুক আহমদ, আজমল হোসেন, আলী হায়দার সায়মন, নাসির উদ্দিন, হুমায়ুন কবির খান মেম্বার, জামিল আহমদ, আব্দুর রউফ দুলাল, নাজমুল হক ইয়াজুলসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ৩১ দফা বাস্তবায়নের সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর