1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরের চারিকাটায় জনতার ঢল, প্রাণবন্ত গণসংযোগ ও পথসভা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে এক প্রাণবন্ত গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের কেলে চিং বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পথসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনতা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমেদ।

তিনি বক্তব্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার রূপরেখা। জনগণই আমাদের শক্তি, আর জনগণের কল্যাণে বিএনপি সর্বদা মাঠে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারী,জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ (মেম্বার), চারিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ জালাল উদ্দিন (মেম্বার), চারিকাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল।

এছাড়া সভায় বক্তব্য দেন চারিকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজমল হোসেন, উপজেলা যুবদল নেতা ইসমাইল আলী নাজিম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল করিম ও সম্পাদক রফিক আহমদ, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আখলাকুর রহমান চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির এবং উপজেলা ওলামা দলের নেতা মাওলানা সেলিম কামরান।

বক্তারা বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ। তারা স্থানীয় নেতাকর্মীদের দলীয় কর্মসূচি সফল করতে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।

জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি প্রাণবন্ত ও অমায়িক আবহে পরিণত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর