1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিএনপিকে- ডিএমপি পুলিশের ধন্যবাদ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

রাজধানীর যানজট ও জনদুর্ভোগ বিবেচনায় বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‌্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিষ্কারের কর্মসূচি গ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধন্যবাদ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোন কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ।

জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরনীয় রীতি স্থাপন করবে যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

ডিএমপি আরও জানায়, গত ২৩ আগস্ট ডিএমপি সদর দপ্তরে রাজধানীতে সক্রিয় ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান—যাতে জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প ও সহনশীল স্থানে কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির এই উদ্ভাবনী সিদ্ধান্ত ডিএমপির সেই আহ্বানের ইতিবাচক প্রতিফলন। নাগরিক স্বার্থ ও শহরের স্বাভাবিক চলাচল বিবেচনায় ব্যস্ত সড়ক এড়িয়ে গঠনমূলক কর্মসূচি গ্রহণ করায় বিএনপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর