1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সদরে নিলাম হবে ৬২ হাজার ঘনফুট ভাঙা সাদাপাথর

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

সিলেট সদর উপজেলায় জব্দকৃত প্রায় ৬২ হাজার ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এই নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

 

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিএমডির পরিচালক (উপ-সচিব) আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত প্রদান করতে হবে। নিলামে অংশগ্রহণের জন্য নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ থেকে ১১টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সকাল ১১টায় নিলাম কার্যক্রম শুরু হবে।

 

নিলামে অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদে প্রদান করতে হবে। একইসাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন করাও বাধ্যতামূলক।

 

নিলামের শর্তাবলি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট (www.sylhet.gov.bd), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইটে।

(www.sylhetsadar.sylhet.gov.bd) এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর (www.bomd.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর