1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তাহিরপুরে দুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

‘কৌশল যদি জানা থাকে, বজ্রপাতে রক্ষা মেলে’ এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা, বজ্রপাত ও দুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় তাহিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা চলে। উপজেলা প্রশাসন আযোজিত ও ইউনেস্কো এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।

বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরুখ আলম শান্তুনু, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম নামের পরিবেশবাদী সংগঠনেের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক-শ্রমিকসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর