1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মধ্যনগর (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত

 

মধ্যনগর সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ২ টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক,এবং কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. আনিসুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মো. মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, রায়হান উদ্দিন , সাজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মুসাব্বির হোসেন সাগর প্রমুখ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, “গণতন্ত্র পুনঃউদ্ধারে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করাই একমাত্র পথ।”

বক্তারা আরও বলেন, দেশের সংকটময় মুহূর্তে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারে কেবল একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার। এসময় তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর