1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে জামায়াতে ইসলামী কর্তৃক ফুড প্যাক বিতরণ

মুরাদ হাসান (জৈন্তাপুর):
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সাইদুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচীতে শতাধিক পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি তোফায়েল আহমেদ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ইঞ্জিঃ শামীম আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমদ, নায়েবে আমীর আনোয়ারুল আম্বিয়া, শ্রমিক কল্যাণ সহ-সভাপতি জহির উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান, সহ-সেক্রেটারি জুবায়ের আহমেদ, শিক্ষা বিষয়ক কমর উদ্দিনসহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি গোলাম কিবরিয়া বলেন, ইসলামের শিক্ষা হলো মানব সেবা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলিমের দায়িত্ব। জামায়াতে ইসলামী সেই আদর্শ নিয়েই সমাজে সহযোগিতা ও ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

আয়োজকরা জানান, দান-সাদকা কর্মসূচীর মাধ্যমে নিয়মিত ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে। তারা পবিত্র কোরআনের সূরা আল-হাদীদ এর ১৮ নম্বর আয়াত উদ্ধৃত করে দান ও সাদকার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের বিত্তবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর