1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জৈন্তা স্টুডেন্ট’স ইউনিফাইড সোসাইটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জৈন্তা স্টুডেন্ট’স ইউনিফাইড সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তারেকুর রহমান ইলিয়াস এর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জামিল বিন মুজাফফর, সহ-সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াদুদ শাফী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মোহাম্মদ জাবির, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, সিনিয়র সদস্য রায়হান পারবেজ ও কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রাজন রাব্বি, ছাত্র বিষয়ক সম্পাদক আল আমিল, সদস্য সজিব আহমদ, মাহবুবুর রহমান, রাহাত আহমদ, কামিল আহমদ, আসাদ আহমদ, এবং সহ-দপ্তর সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। আগামীতে সংগঠনের উদ্যোগে আরও বিভিন্ন ধরনের শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম গ্রহণ করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর