
মোস্তফা হোসেন সম্রাট: রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় রাউতকান্দি, দক্ষিণ সুরমায় রেঙ্গা আশুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, সিকন্দরপুর বড়বাড়ীর কৃতিসন্তান, সৌদি আরব প্রবাসী মোঃ আনসার মিয়া ও মুন্সীবাড়ীর কৃতি সন্তান, কুয়েত প্রবাসী মোঃ আব্দুল মুকিত এর সার্বিক সহযোগিতায় রেঙ্গা আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন করা হয়েছে।
রেঙ্গা আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ গৌছ উদ্দিন ও নির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মহসিন আহমদ ফরহাদ এর সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক হাফিজ খছরুজ্জামান এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, ট্রাস্ট ব্যাংক উপশহর শাখার ম্যানেজার আহমদ ইয়াহিয়া সাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান উপদেষ্টা আব্দুল বাসিত, সিকন্দরপুর মুন্সিবাড়ীর কৃতি সন্তান মোঃ শাহেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মেসার্স তাসফিয়া মোটরস এর স্বত্বাধিকারী আমিনুল হক রায়হান, অত্র বিদ্যালয়ের কোষাধ্যক্ষ মাওলা মহসিন আহমদ ফরহাদ।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন, রাউতকান্দি উন্নয়ন সংস্থার স্পিকার মাওলানা হোসন আহমদ, দপ্তর সম্পাদক সাহেদুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের সঞ্চালক অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ মহসিন সাহেব তার বক্তব্যে বলেন
আমাদের বিদ্যালয়ে প্রায় ৭৪ ডেসিমেল জায়গা রয়েছে, স্কুলের সৌন্দর্য বর্ধনে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিন আরো ১ ডিসিমেল জায়গা দান করেছেন। তিনি প্রধান অতিথির কাছে দাবী রাখেন যে, এই ডিসিমেল জায়গায় যাতে সুন্দর একটি কমন রুম তৈরি করা হয় যেখানে শিক্ষার্থীরা নামাজ আদায় করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যকালে আহমদ ইয়াহিয়া সাদি সাহেব বলেন আপনারা আমাদের কাছে যে দাবি দাওয়া গুলো পেশ করেছেন, আমরা আমাদের সামর্থ্যের মধ্য সবগুলো দাবি পূরণ করার চেষ্টা করবো। এই এলাকা আমাদের, এই দাবিগুলো আপনাদের পাওনা। তিনি শিক্ষার্থীর উদ্দেশ্যে আরো বলেন মহান আল্লাহ তায়ালা যখন মানবতার মুক্তির সনদ পবিত্র কুরআন শরীফ নাযিল করেছেন তখন তিনি সর্বপ্রথম যে শব্দটি ব্যবহার করেছেন তার নাম “ইক্বরা” এর মানে হচ্ছে পড়। তো পড়াশোনা করলে জ্ঞান অর্জন করা সম্ভব।
পড়াশোনা করেই মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যাংকার সহ বিভিন্ন পেশায় মানুষ নিজেকে তার কর্মে সাজিয়ে নিতে পারে। তবে সবার আগে শিক্ষার্থীদের কে তিনি যে পরামর্শ দিলেন তিনি বলেন তোমরা যে যে পেশায় নিজের কর্মকে সাজিয়ে নাও না কেন সবার আগে মানুষ হতে হও, মানুষত্ব না থাকলে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না।