1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদের সমর্থনে নির্বাচনী সভা

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ এর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে উক্ত জনসভায় শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল ইমান এর সভাপতিত্বে ও সহ সভাপতি হাফিজ রশীদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত যুগ্ন মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মাওলানা মিফতি আলী হাসান উসামা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মনোনীত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ।

এ সময় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, সহ সভাপতি মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা মুহিবুর রহমান শিবলু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা ফারুক আহমদ, অফিস বিষয়ক সম্পাদক মাওলানা আলী খান,

ওলামা বিষয়ক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা জামিলুল হক আমিনী, জেলা দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, জগন্নাথপুর পৌর সভাপতি মাওলানা সুহেল আহমদ, জেলা নির্বাহী সদস্য হাফেজ আলমগীর হোসাইন, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশিদ, বিশ্বমরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতেন, শান্তিগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা ওলীউজ্জামান,

জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মাষ্টার মোজাম্মেল হোসেন, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম, বিশ্বমরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, শ্রমিক মজলিস জেলা সেক্রেটারি মো: জহুর আহমদ, ইউনিয়ন প্রতিনিধি প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব পাগলা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল লতিফ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান,

জয়কলস পশ্চিম ইউনিয়ন সহ সভাপতি মাওলানা রুহুল আমিন, কলকলি ইউনিয়ন সহ সভাপতি মো: গয়াছ মিয়া, জয়কলস ইউনিয়ন পূর্ব শাখার সাধারণ সম্পাদক ক্বারী হোসাইন আহমদ, শিমুলবাঁক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা মুফাজ্জল করিম, দরগাপাশা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন, মানবাধিকার কর্মী শিব্বির আহমদ, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মো: জাহিদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিস ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদের পক্ষে দেওয়াল ঘরি মার্কার বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায় বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুসতাক আহমদ গাজীনগরীর খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানে হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর