1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ডাকসু নির্বাচন: শেষ সময়ে সাইবার হামলার শিকার প্রার্থীরা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

ডাকসু নির্বাচন সামনে রেখে সাইবার হামলার শিকার হয়েছেন অনেক প্রার্থী। একাধিক প্রার্থী অভিযোগ করেছেন- তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজঅ্যাবল ও হ্যাক করা হয়েছে। যার কারণে তারা অনলাইনে যোগাযোগ কিংবা প্রচারণায় অংশ নিতে পারছেন না। কারও আইডিতে রিপোর্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে।

গতকাল সকালে সাইবার হামলায় ফেসবুক আইডি ডিজঅ্যাবল হয়ে যায় জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের। দুপুরে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের সাইবার হামলার শিকার হওয়ার অভিযোগ জানান তিনি। আবিদুল ইসলাম বলেন, আমরা সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম, সেগুলো সত্যি হচ্ছে।

সকাল সাড়ে ৯টার দিকে আমার আইডি ডিজঅ্যাবল করে দেওয়া হয়। প্রাথমিকভাবে আবেদন করে আইডি উদ্ধার করি। এর ৫৭ মিনিট পর আবারও আমার আইডি ডিজঅ্যাবল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আইডি দিয়ে প্রচারণা চালিয়েছি। সেগুলো অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছিল। আমরা কাউকে পেছন থেকে আঘাত করিনি। আমরা যোগ্যতার বিরুদ্ধে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি। যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সাইবার বুলিংয়ের মাধ্যমে মোকাবিলা করতে চায়, তাদের ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিহত করবে বলে জানান তিনি।

ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, বেলা ১১টার দিকে আমার আইডি ডিজঅ্যাবল করে দেওয়া হয়েছে। বারবার চেষ্টা করেও আমি প্রবেশ করতে পারছি না। তানভীর আল হাদী মায়েদের আইডি ভেরিফাইড না, সেটিও ডিজঅ্যাবল করে দেওয়া হয়েছে। একটি গোষ্ঠী পরাজয়ের আশঙ্কা থেকে ভয়ে শঙ্কিত হয়ে তারা সাইবার অ্যাটাক করছে। যারা সাইবার অ্যাটাক করছে, তাদের বিরুদ্ধে ব্যালট অ্যাটাক দেবেন।

এক ভিডিও বার্তায় সাইবার হামলার শিকার হওয়ার অভিযোগ জানান ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি জানান, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে।

উপায় না পেয়ে আমাদের ভিপি প্রার্থী সাদিক কায়েমসহ অনেকের আইডি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার ফেসবুক আইডিতে রবিবার রাত থেকেই প্রচুর পরিমাণে রিপোর্ট করার অভিযোগ জানিয়েছেন তিনি। ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে, তাদের এভাবে রিপোর্ট মারা হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর