1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ডাকসু নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন: ভোটগ্রহণ সকাল ৮টায়

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামীকাল (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পোলিং এজেন্টদের জন্য ১২ দফা নির্দেশনা জারি করেছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পোলিং এজেন্টকে সকাল সাড়ে ৬টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং পরিচয়পত্র গলায় ঝুলিয়ে দায়িত্ব পালন করতে হবে। সকাল সাড়ে ৭টার মধ্যে নির্বাচনী পর্যবেক্ষক ও অনুমোদিত গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্যালট বাক্স পরীক্ষা করে সিলগালা করা হবে। এরপর সকাল ৮টা থেকে ভোটারদের প্রবেশের সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভোটারদের অবশ্যই বিশ্ববিদ্যালয় আইডি, বিভাগীয় বা হলের আইডি, লাইব্রেরি কার্ড অথবা পেস্লিপের মধ্যে যেকোনো একটি পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ভোটার শনাক্তকরণের ক্ষেত্রে চূড়ান্ত দায়িত্ব পোলিং অফিসারের হলেও পোলিং এজেন্টরা ভোটারদের নাম, বিভাগ ও হল যাচাই করে এবং ছবি মিলিয়ে সহায়তা করবেন। এ ছাড়া ভোট দেওয়ার পর ভোটারের হাতে অমোচনীয় কালি লাগানো হবে।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পোলিং এজেন্টরা ভোটকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোট গণনার সময় প্রক্রিয়া পর্যবেক্ষণ করে রিটার্নিং অফিসারকে সহযোগিতা করবেন। তবে কোনো এজেন্ট ভোটকক্ষ বা কেন্দ্র থেকে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করতে পারবেন না কিংবা লাইভ সম্প্রচার করতে পারবেন না। একইসঙ্গে একজন ভোটার কেবল একবারই ব্যালট পেপার সংগ্রহ করতে পারবেন এবং ব্যালট নষ্ট হলে তা বদলের কোনো সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চললে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর