1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশের তরুণ শিক্ষাবিদের বিশ্বমঞ্চে দীপ্তি

জাহেদুল ইসলাম আল রাইয়ান (মিশর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

বাংলাদেশের তরুণ শিক্ষাবিদ মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারী অর্জন করেছেন এক অনন্য সাফল্য। কায়রোর বিশ্বখ্যাত বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের হাদিস বিভাগ থেকে পিএইচডি তামহীদির ফাইনাল পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেছেন। ৯ সেপ্টেম্বর ঘোষিত ফলাফলে তাঁর গড় নম্বর দাঁড়ায় ৮৫.২২ শতাংশ (A+), যা নিঃসন্দেহে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক বিরল গৌরব।

শিহাব উদ্দীনের শিক্ষাজীবন শুরু হয়েছিল বাংলাদেশেই। ২০১২ সালে দাখিল ও ২০১৪ সালে আলিম পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে পড়াশোনা করেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায়। এরপর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফাযিল এবং বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল সম্পন্ন করে ইসলামী জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করেন। প্রতিটি ধাপেই তিনি রেখেছেন মেধা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত।

২০১৬ সালে বাংলাদেশ সরকারের মনোনীত স্কলারশিপ নিয়ে আল-আজহারে উচ্চশিক্ষার জন্য যাত্রা শুরু করেন তিনি। প্রাথমিক ভাষা শিক্ষা শেষে ২০১৭ সালে ভর্তি হন উসুলুদ্দীন অনুষদে। দীর্ঘ সাধনা ও পরিশ্রমের ফল হিসেবে ২০২০ সালে সম্পন্ন করেন গ্রাজুয়েশন। এরপর ২০২১/২২ শিক্ষাবর্ষে মাস্টার্সে ভর্তি হয়ে অর্জন করেন ৮৩ শতাংশ নম্বর, যা এ প্লাসের সমতুল্য। ২০২৩ সালে এমফিল থিসিসে পান সর্বোচ্চ গ্রেড মুমতাজ (এক্সেলেন্ট)। আর ২০২৫ সালে পিএইচডি তামহীদিতে প্রথম স্থান অর্জন করে তিনি প্রমাণ করেন—অধ্যবসায় ও আত্মপ্রত্যয় থাকলে অসম্ভব বলে কিছু নেই।

শুধু পড়াশোনায় নয়, প্রবাসী শিক্ষার্থীদের নেতৃত্ব ও কল্যাণেও রেখেছেন দৃষ্টান্তমূলক ভূমিকা। বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা হিসেবে টানা তিন বছর দায়িত্ব পালন করে তিনি প্রবাসী শিক্ষার্থীদের ঐক্য ও সহযোগিতার প্রতীক হয়ে ওঠেন। পাশাপাশি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন মারকায সওতুল ইসলাম। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যেই প্রায় ৭৫ জন শিক্ষার্থী আল-আজহার, মদিনা, কিং আব্দুল আজিজ, তাবুক, ইমাম মুহাম্মাদ বিন সাউদ, আল-কাসিমিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও ইরাকের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্কলারশিপ লাভ করেছে। শিক্ষার্থীদের সহায়তায় তিনি গড়ে তুলেছেন আল-মদিনা অ্যাপ্লিকেশনস, যা এখন বিদেশে পড়তে আগ্রহী তরুণদের জন্য এক বড় ভরসা।

মুহাম্মাদ শিহাব উদ্দীনের এই সাফল্য নিছক ব্যক্তিগত নয়; বরং বাংলাদেশের জন্য এক বিরল অর্জন। তাঁর জীবনকথা প্রমাণ করে—মেধা, পরিশ্রম আর সততার সমন্বয়ে একজন তরুণ শুধু বিশ্বমানের শিক্ষাঙ্গনে দীপ্ত হতে পারে না, বরং প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে অনন্ত প্রেরণা। তাঁর এই অর্জন নতুন প্রজন্মকে যেমন স্বপ্ন দেখাবে, তেমনি বাংলাদেশের নামকেও উজ্জ্বল করবে বিশ্ব দরবারে।

✍️ জাহেদুল ইসলাম আল রাইয়ান

শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর