1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গোয়াইনঘাটে বিএনপি’র লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় ৫ নং আলীর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল রানার সঞ্চালনায়, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্ত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন আহমেদ বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা আজকের সময়ের সবচেয়ে যুগোপযোগী কর্মসূচী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ,গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলীর গাঁও ইউনিয়ন যুবদল নেতা, মনোয়ার আহমদ সাজু,গিয়াস আহমদ, রুবেল রানা, বদরুল আহমদ, আবুল হাসনাত, এবাদুর রহমান, আল-আমীন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক নিজাম আহমদ, যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, সদস্য সচিব এখলাছুর রহমান, সদস্য সেরগুল আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আফজল হোসেন সিরাজী, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ছাত্রদল সভাপতি আদনান সাব্বির, ইউনিয়ন ছাত্রদলের ১ম সহ সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শাহজাহান আহমদ ছাত্রদল নেতা এনাম আহমদ প্রমূখ।

এই দফার মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে এই কর্মসূচী আমাদের দিক-নির্দেশনা হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, ভোটাধীকার নিশ্চিত করতে এবং দুর্নীতি,দুঃশাসন থেকে মুক্ত বাংলাদেশ গড়তে প্রতিটি কর্মসূচী জনগণের কল্যাণে প্রণীত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক এবং বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর