
ওসমানীনগর নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়ী ভাংচুর,সন্ত্রাসী হামলার মামলাসহ ৩মামলার ওয়ারেন্টভূক্ত আসামি উপজেলা যুবলীগের ক্যাডার কামরুল ইসলাম (৪২) ও খাদিমপুরে প্রবাসীর বাড়ি ভাংচুর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি কামাল হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১০টার দিকে দাশপাড়া এলাকা থেকে কামরুল কে এবং গভীর রাতে উনিশ মাইল এলাকা থেকে কামালকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার ২টার দিকে তাদের সিলেট কোর্টে চালান করা হয়েছে। ধৃত কামরুল উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ছাড়াও আওয়ামী লীগ শাসনামলে আম্বিয়া গ্রæপের সক্রিয় ক্যাডার ছিলো।
জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার গোয়ালাবাজারে বিএনপি নেত্রী লুনা সিলেটে সমাবেশের প্রচারপত্র বিলি করতে আসলে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা তার গাড়ী ভাংচুর করে। ২০২৪ সালে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট কোর্টে বিএনপি নেতা মন্নান বক্স বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভূক্ত ৩নম্বর আসামি হলেন ধৃত কামরুল। অন্যদিকে চলতি বছরের আগস্ট মাসে খাদিমপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানীর বসত বাড়ি ভাংচুর করা হলে দ্রæত বিচার আইনে একটি মামলা হয়। এ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি কামাল হোসেন (৪৮)। ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।