1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেটে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

জাহিদুল ইসলাম:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

জাহিদুল ইসলাম:- বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে এ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু ধর্মীয় সংগঠন ও পূজা উদ্যাপন কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ তাদের গৃহীত সিদ্ধান্ত ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এর আলোকে তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। নিশ্চিন্তে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে তারা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা প্রশাসক নির্বিঘ্নে পূজা উদ্যাপনে ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষনিক তল্লাশি কার্যক্রম বজায় রাখা ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী নিয়োগের বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন ধর্মীয় সম্প্রীতির দিক থেকে সিলেট অনন্য। এই ধারাবাহিকতা বজায় রেখে সকলের সহযোগিতায় সিলেটে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা পালিত হবে।

যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার পাশাপাশি তিনি সব ধরণের গুজব প্রতিহত করার পরামর্শ দেন। কোন বিষয় সম্পর্কে নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন মাধ্যমে তা প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। এছাড়া তিনি প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠনের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন।

সভায় আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধিরা সবগুলো পূজামণ্ডপ গোয়েন্দা নজরদারিতে রাখা হবে বলে জানান। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের মোবাইল টিম দিন-রাত টহল পরিচালনা করবে বলে জানানো হয়। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উল্লেখ্য দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হবে যা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর