
ধর্ম যার যার উৎসব সবার এটা আমরা বলবো না। কেননা যার ধর্ম তার আলাদা উৎসব। যে যে ধর্মের সে তার নিজের ধর্মের উৎসব পালন করবে। কেউ কাউকে জোর পূর্বক অন্য ধর্মে প্রভাবিত করার সুযোগ নেই।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াছ আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা শনিবার (১৩ সেপ্টেম্ভর ২০২৫) ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামে শ্বিদ্ধেসরি মন্দীরে সনাতন ধর্মালম্বিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কখনো নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আমরা সবাই সকলে মিলে বাঙ্গালি। পুজা করবেন আপনারা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের।
উপজেলা পূজা পরিষদের সাবেক আহ্বায়ক সত্যেন্দ্র কুমার পাল কানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর সেন, সহ-সভাপতি সুব্রত দেব, গোয়ালাবাজার বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক নেপুর গুন, উপজেলা যুবদল নেতা রজত দাশের সঞ্চালনায় , বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ চৌধুরী, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সাম্পাদক আতাউর রহমান মানিক, গোয়ালাবাজার ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন,ওসমানীনগর উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহমবায়ক রকিব আলী, সনাতন ধর্মাবলম্বী নেতা মিহির দেবনাথ, বিধান চন্দ্র দের, কাঞ্চন কুমার দেব, সজল দেব, অংশু দেব প্রমূখ।