1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু 

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রশাসনের চিঠি বিলি করতে গিয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জায়কলসে কার- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জারিকারকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)।

জানা যায়, দুজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারকের চাকরি করতেন । সরকারি ডাক নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। জুয়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং তার সাথে থাকা ছব্দর আলী গরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরন করেন এবং সিলেটে যাওয়ার পথেই তিনি মারা যান।

দুর্ঘটনার বিষযটি নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানান, শনিবার সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইকেলযোগে (সুনামগঞ্জ-হ-১১-৬১৬১) জগন্নাথপুরে যাচ্ছিলেন ছমিরুল হক জুয়েল ও ছব্দর আলী।

শান্তিগঞ্জের জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা নাম্বার প্লেটবিহীন প্রাইভেট কারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ছমিরুল হক জুয়েল মারা যান এবং গুরুতর আহত হন শব্দর আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ছব্দর আলীকে সিলেটে স্থানান্তর করেন। সিলেট যাওয়ার পথেই প্রাণ হারান ছব্দর আলী।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন স্পটেই মারা গেছেন আরেকজন কে গুরুতর আহত অবস্থায় সিলেট পাঠানোর সময় পথেই মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান জানান, দুজনই জেলা প্রশাসনের জারিকারক। তারা ডাক নিয়ে জগন্নাথপুর যাওয়ারর পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। আমাদের এই দুই সহকর্মী অনেক কর্তব্যপরায়ন ছিলো। দুই সহকর্মীকে হারিয়ে আমরা শোকাহত।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর