1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অবশেষে দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

অবশেষে দীর্ঘ প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ওই মন্ত্রণালয়ে উপস্থিত হন।

বাবর ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন সেই সময়। তবে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় পরবর্তীতে তার নাম আসামির তালিকায় উঠে আসে। ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানসহ বাবরের নাম ওই মামলায় যুক্ত হয়।

এরপর ২০১৮ সালের ১ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায়ে বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রায় সাড়ে ১৭ বছর কারাবাসের পর ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে মামলাটি থেকে খালাস দেন।

পরবর্তীতে সব মামলায় খালাস পাওয়ার পর ২০২৫ সালের ১৬ জানুয়ারি তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

দীর্ঘ প্রায় দুই দশক পর বাবরের এ মন্ত্রণালয় সফরকে রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গনে বিশেষ নজরে দেখা হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর