1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

মোহাম্মদ আবদুল কাদির (মধ্যনগর) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

মোহাম্মদ আবদুল কাদির, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজার প্রাঙ্গণে এ সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবে হায়াতের শুভেচ্ছা বক্তব্যর মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার মোঃ আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মোঃ আবুল বাসার আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মোঃ কামাল হোসেন।

এছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন। প্রথম অধিবেশনে সাংগঠনিক কার্যক্রম, চলমান আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার আলোচনা হয়।

পরে বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে বিপ্লব তালুকদার, সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন (থালা প্রতীক) ও জামাল তালুকদার (ফুটবল প্রতীক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন।

দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপ্লব তালুকদার,সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া নির্বাচিত হন। কাউন্সিলারদের সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মোশাররফ হোসেন।

ভোটের ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর ও নেতা-কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।সবার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর