1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আদালতের সরেজমিন পরিদর্শন, উভয়পক্ষের সম্মতিতে মীমাংসার উদ্যোগ

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতের সরেজমিন পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাথারিয়া বাজারের আল মদিনা মার্কেটের সামনে নালিশাভুক্ত ভূমি পরিদর্শনে উপস্থিত হন সুনামগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ। পরিদর্শনকালে তিনি উভয়পক্ষকে নিয়ে আলোচনা করেন এবং মামলার শান্তিপূর্ণ মীমাংসার উদ্যোগ নেন। আদালতের এ প্রস্তাবে উভয়পক্ষই স্বতঃস্ফূর্তভাবে সম্মতি জ্ঞাপন করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছিল গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে। এ সময় কমিশনার মোঃ রফিকুল ইসলাম-১ জবানবন্দি ও জেরা হলফান্তে প্রদান করেন এবং তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথি আদালতে দাখিল করেন।

উক্ত মামলাটি গাজীনগর গ্রামের ওয়ারিছ গং ও তালুকগাঁও গ্রামের ময়না মিয়া গংদের মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হয়।
সরেজমিনে উপস্থিত থেকে সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ উভয়পক্ষকে বিরোধ মিমাংসার জন্য পরামর্শ দিলে তাৎক্ষণিকভাবে তারা এতে সম্মতি প্রদান করেন।

স্থানীয়ভাবে এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে অনেকে বলেছেন, আদালতের উদ্যোগে যদি এ ধরনের বিরোধের সমাধান হয় তবে সামাজিক সম্প্রীতি বজায় থাকবে এবং মানুষ দীর্ঘদিনের হয়রানি থেকে মুক্তি পাবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর