1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের নতুন কমিটির অভিষেক

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকার অনুমোদিত অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার বড়মোহা গ্রামে সংগঠনের নিজস্ব কার্যালয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ও প্রধান পৃষ্ঠপোষক মতিউর রহমান টিটুর সার্বিক সহযোগিতায় এ অভিষেক সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মশিউর রহমান জায়গীরদার মিঠুর সভাপতিত্বে ও শামীম জায়গীরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা রুহেল আহমদ জায়গীরদার, তফজ্জুল খান, আবু সালেহ জায়গীরদার, শোয়েব আহমদ জায়গীরদার, এলাফ উদ্দিন ভূঁইয়া, সাবেক মেম্বার তারা মিয়া, বর্তমান মেম্বার আব্দুল হালিম, সৈয়দ কায়কোবাদ, সদস্য চয়ন দাস, শুভাকাঙ্ক্ষী তুহিন মিয়া, সাবেক মেম্বার ফজর উদ্দিন খান প্রমুখ।

এসময় সংগঠনের সদস্য শাহজাহান, হুমায়ুন, জিলু, রামিম, অনিক, মেহেদী হাসান, কদ্দুছ, মোস্তফা, মধু মিয়া, তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মশিউর রহমান জায়গীরদার মিঠু বলেন, আমাদের লক্ষ্য কেবল সহায়তা প্রদান নয়, মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। একটি ছোট উদ্যোগ, একফোঁটা দয়া বা সামান্য সহানুভূতিও কারো জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। তাই আসুন, বিভেদ ভুলে একসাথে কাজ করি—ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার আলোয় গড়ে তুলি একটি উজ্জ্বল আগামী।”

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন আর্তমানবতার কল্যাণে কাজ করে আসছে। সামাজিক উন্নয়ন, সংকট বা প্রাকৃতিক দুর্যোগ—সবক্ষেত্রেই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সংগঠনটি ইতোমধ্যেই জেলার সর্বত্র পরিচিতি লাভ করেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর