1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে অভিযানে দুটি এক্স-রে রুম সিলগালা, ৫২ হাজার টাকা জরিমানা

মো. আবু হেনা আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি প্রাইভেট ক্লিনিককে অর্থদন্ডসহ সিলগালা করা হয়েছে প্রতিষ্ঠানটির এক্স-রে কক্ষ।

এসময় একটি ফার্মেসীকে অর্থদন্ডসহ একজন চিকিৎসককে সিজার অপারেশন না করার নির্দেশ প্রদান করেছে  ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেঢ)ট নিবিড় রঞ্জন তালুকদারের নেতৃত্বে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস যৌথভাবে এ অভিযান করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আজমিরীগঞ্জ বাজারের থানা সংলগ্ন এলাকায় আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে কক্ষ মেডিকেল গাইডলাইন অনুযায়ী না হওয়ায় ১৫ হাজার টাকা জরিমানাসহ কক্ষটি সিলগালা করা হয়।

এছাড়া আজমিরীগঞ্জ মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে নিউ মেডিল্যাব হাসপাতালে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার নির্ধারিত মূল্যের ছেয়ে অধিক মূল্য, রেডিওগ্রাফার নেই, বর্জ ব্যবস্থাপনা নেই, ওটি বিভাগে সমস্যা থাকায় ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে।

এসময় ওই ক্লিনিকে ডাঃ সবুর হোসেন খান নামে এক চিকিৎসক অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রমের কোন কাগজ পত্রাদি না থাকার পরও তিনি সিজারিয়ান অপারেশন চালিয়ে যাওয়ায় তাঁকে ভবিষ্যতে ওটি কার্যক্রম না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া সেবা ফার্মেসী নামক এক ফার্মেসীতে বৈধ কোন কাগজপত্র না থাকায় ৭ হাজার টাকা জরিমান করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতালে অভিযান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন,  সঠিক মানের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষে এঅভিযান করা হয়েছে। তিনটি মামলায় ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দু’টি এক্স-রে রুম সিলগালা করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর