1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- সীমান্ত সুরক্ষায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অব্যাহত অভিযান সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। গতকাল জকিগঞ্জ ব্যাটালিয়ন পরিচালিত একাধিক বিশেষ অভিযানে ভারতীয় মদ, গরু এবং মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ী এলাকায় জৈন্তাপুর বিওপি’র আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৫২ বোতল এবং মাদক পরিবহণে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। এই মালামালের সিজারমূল্য দাঁড়িয়েছে ৪,৭৮,০০০ টাকা।

পরবর্তীতে, একই দিনে রাত ১১টা-এ জৈন্তাপুর বিওপি’র টহল দল আরও একটি অভিযান পরিচালনা করে। এ সময়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ৩টি এবং ১টি অটো জব্দ করা হয়। জব্দকৃত গরু ও অটোর সিজারমূল্য ছিল ৩,০০,০০০ টাকা।

উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ৭,৭৮,০০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, বিজিবি সবসময় সীমান্ত সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস্-এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। দেশের নিরাপত্তা ও জনস্বার্থে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবির এ ধরনের অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তা বোধ বৃদ্ধি করেছে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সীমান্ত রক্ষায় সর্বদা তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর