1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যােগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিগঞ্জ উপজেলা শাখার আমির হাফিজ মো. আবু খালেদ।

এসময় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ২১টি পূজা মণ্ডপের সভাপতি -সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। তাই সবার সহযোগিতায় উৎসবকে সুন্দরভাবে উদযাপন করতে হবে।”

সভায় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও আলো সঠিকভাবে নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা রক্ষা, এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর