1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে নারী উদ্যোক্তা উৎসব আগামী ১৫-২১ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

তৃণমূল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৫-২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সিলেট নগরীর জেলরোডস্থ করিম টাওয়ারের নিউ গ্রান্ড ভিউ হোটেলের অডিটরিয়ামে “নারী উদ্যোক্তা উৎসব ২০২৫” ও বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সিলেট ও দেশের বিভিন্ন স্থানের নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য পদর্শণ ও বিক্রয় করবেন।

কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় খেলনা তৈরির প্রশিক্ষণ, বিকেল ৩টায় চা চক্র এবং বিকেল ৪টায় সিলেটের নতুন পুরাতন সকল সদস্যের অংশগ্রহন। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত-কানাডা-আমারিকা-দুবাই-মালশিয়া-লন্ডন গ্রাসরুটস সদস্যদের মতবিনিময় ও ক্রেতা বিক্রেতা সম্মেলন।

১৭ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের সাথে সেমিনার এবং দুপুর ২টায় মেলা প্রাঙ্গনে সুনামগঞ্জ জেলার ধামাইল নৃত্য। ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় ঋন এসেসমেন্ট ও বিকাল ৩টায় কৃষি অধিদপ্তরের পার্টনার প্রকল্পে প্রশিক্ষনে আবেদন কারীদের মতবিনিময়। ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় বেকারত্ব দূরীকরণে আমাদের করনীয় আয়া র সেমিনার। এছাড়াও ২০ সেপ্টেম্বর গ্রাসরুটস সিলেট জেলা ও মহানগর কমিটির নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা এবং ২১ সেপ্টেম্বর বিকেল ৪টায় সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত নারী উদ্যোক্তা উৎসব ও কর্মসূচীতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর