
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দির্ঘায়ূ কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের জামেয়া ইসলামীয়া তাজুল উলুম দারুল হাদীস যাতুগ্রাম মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ মতিন, জেলা ওলামা দলের সদস্য সচিব কামাল উদ্দিন, সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ প্রমুখ।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করেন জামেয়া ইসলামীয়া তাজুল উলুম দারুল হাদীস যাতুগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম।