1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সিলেটের সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি: চোরাচালান প্রতিরোধে সাফল্য

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

সিলেট জেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছে। জেলার ব্যাটালিয়ন-৪৮ বিজিবি, ১৯ বিজিবি এবং ২৮ বিজিবি-সীমান্তের প্রতিটি বিওপিতে রাত-দিন টহল দিচ্ছে, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে।

সম্প্রতি সকল সীমান্ত বিওপিতে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। চিনি গরু- মহিষ’ বিস্কুট, চিনি, ফুচকা, শিং মাছসহ অন্যান্য ভারতীয় পণ্য প্রতিনিয়ত ধরা পড়ছে। বিজিবি সদস্যরা সীমান্তে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের সুরক্ষা নিশ্চিত করছেন।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের প্রতিটি বিওপিতে আমাদের টহল জোরদার করা হচ্ছে। রাত দিন আমরা দেশের সুরক্ষায় কাজ করছি, যাতে অবৈধ কার্যক্রম কোনোভাবেই সফল না হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, আমাদের লক্ষ্য সীমান্তে শূন্য সহনশীলতা। প্রতিটি অভিযান কঠোর পরিশ্রম, সাহসিকতা ও সততার সঙ্গে পরিচালিত হচ্ছে। স্থানীয় জনগণের আস্থা ও দেশের সুনাম রক্ষাই আমাদের প্রেরণা।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্তে আমাদের অভিযান প্রতিনিয়ত চলছে। প্রতিটি বিওপিতে টহল, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব। দেশের সুরক্ষা নিশ্চিত করা আমাদের জন্য গর্বের বিষয়।

সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণ বিজিবির এই অক্লান্ত প্রচেষ্টা ও সততার প্রশংসা করছেন। সীমান্তে রাত-দিন টহল, চোরাচালান প্রতিরোধে উচ্চমাত্রার সতর্কতা এবং কোটি কোটি টাকার পণ্য আটক করায় বিজিবি দেশের সুনাম বৃদ্ধি করছে।

সর্বোপরি, সিলেটের সকল সীমান্ত বিওপিতে বিজিবির প্রতিনিয়ত অভিযান দেশের নিরাপত্তা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা সকল বর্ডার গার্ড সদস্যের সুনাম ও সম্মানকে আরও উজ্জ্বল করছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর