
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ৫ নং উত্তর রনিখাই ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতি মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির আহমদ, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা দেলোয়ার হুসেন ও খালেদ পারভেজ।
এছাড়া উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর (হরিপুর) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাবেক সভাপতি ফিরোজ মিয়া, সদস্য আনসার আলী, উপজেলা বিএনপি সদস্য তাজ উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া।
কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে পরিবেশটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক।