
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার শারপিন বাজারে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমেদ।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেম্বার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী (২), ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, সাধারণ সম্পাদক সেবুল আহমেদ, যুগ্ম সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সম্পাদক আব্বাস মিয়া, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সুলতান কাদির, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সমুজ আলী, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহের মির্জা উপস্থিত ছিলেন।
তরুণ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য মইনুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মানিক মিয়া ও সোনা মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য আসাদ আলী।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।