1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের লার্নিং অ্যান্ড শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

 

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের লার্নিং অ্যান্ড শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ সভার আয়োজন করা হয়।

সভায় দেশের ২১ জেলা থেকে আগত ডিস্ট্রিক্ট ম্যানেজার, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আয়োজনটি বাস্তবায়ন সহযোগী সংস্থা ইপসা (YPSA) ও ইএসডিও’র (ESDO) উদ্যোগে সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস। তিনি বলেন, গ্রাম আদালত গ্রামের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্প সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে ইউনিয়ন পর্যায়েই এসব মামলা বিরোধের সমাধান সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। তিনি এভিসিবি ৩য় পর্য্যায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও শিখন উপস্থাপন করেন এবং গ্রাম আদালতের মামলা বিচারকার্য ও প্রচারণার বিষয়ে বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সমন্বয়কারী মোঃ বিলাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইএসডিও সংস্থার ফোকাল পার্সন।

আলোচকবৃন্দ বলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ইউনিয়ন পর্যায়ে জনগণের দোরগোড়ায় সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করেছে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর সময়, অর্থ ও ভোগান্তি কমছে এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে।

এসময় চেয়ারম্যান বাহারুল আলম বাহার গ্রাম আদালতের একটি মামলার শুনানি পরিচালনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর