1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী সুজন

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে হাটবাজার আর চায়ের আড্ডা। আলোচনার কেন্দ্রবিন্দু—কে কে হচ্ছেন উপজেলা বিএনপির আগামী দিনের কর্ণধার।

এই সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য মো. সুজন মিয়া।

সুজন মিয়া বলেন,‘দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। স্বৈরাচার সরকারের আমলে শহীদ জিয়ার আদর্শে গড়া এই সংগঠনের রাজনীতি করতে গিয়ে একাধিক মামলার আসামি হয়ে কারাভোগ করেছি। তারপরও দমে যাইনি। তৃণমূল বিএনপিকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছি। বর্তমানে উপজেলার চারটি ইউনিয়নেই বিএনপি শক্ত অবস্থানে আছে। তাই তৃণমূল নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতেই আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আশা করি ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমার পাশে থাকবেন।’

আগামী পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন,‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মধ্যনগর উপজেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে। তৃণমূলের অবহেলিত ও ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের সক্রিয় করে জনগণের কাছে বিএনপির রাজনীতির সুবাতাস পৌঁছে দেব।’

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর