
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস সিলেট সদর উপজেলা শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বৃহত্তর এয়ারপোর্ট ইউনিটের পক্ষ থেকে আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা শাখার সদস্য সচিব সাহেদ আহমেদ, সিলেট এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম কিবরিয়া, জিসাসের নবনির্বাচিত সহ-সভাপতি ইমাদ উদ্দিন জাহিদ, সহ-সভাপতি ইসলাম আলী, সহ-সভাপতি হামজা ইসলাম রিপন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অভি আহমেদ, সহ-সাধারণ সম্পাদক লিটন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক লায়েক আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রুমেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদ, সহ-প্রচার সম্পাদক সুজিত চন্দ্র দাস, সদস্য কামরুল ইসলাম, সদস্য প্রিতম দাস প্রমুখ।
এছাড়াও ছাত্রদল নেতা পারভেজ আহমেদ, রাজু আহমেদ, সাইদুল ইসলাম রাজন, নাদিম আহমেদ, রোমান আহমেদ, মারজান আহমেদসহ জাতীয়তাবাদী পরিবারের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।