1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নিজপাট ইউনিয়নে জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০০ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইউনিয়ন জাসাসের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি এম আর মামুন, সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১ নং নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ ও নাজমুল হক ইয়াজুল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সহ সভাপতি আব্দুল গণি, যুগ্ম সম্পাদক আল-আমিন, রায়হান হোসেন পাবেল, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি প্রমুখ।

কর্মী সম্মেলনে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান সংকট মোকাবেলায় সাংগঠনিকভাবে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনকে সুসংহত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল এবং জাসাসসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর