1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পঠিত

 

বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার ও সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের উদ্যোগে এবং বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক সহযোগিতায় শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শিবির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আলী এবং সঞ্চালনায় ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন। বিশেষ অতিথির বক্তব্য দেন সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদার রাজা।

এছাড়াও বক্তব্য দেন নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, বিএনপি নেতা জিয়াউর রহমান এবং ডা. নজরুল হোসেন প্রমুখ।

দিনব্যাপী এ শিবিরে শান্তিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের হাজারো রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা নেন। অনেক রোগীকে চশমা ও লেন্স প্রদান করা হয়। পাশাপাশি যাদের চক্ষু অপারেশন প্রয়োজন, তাদেরকে পরবর্তী সময়ে বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের মেডিকেল অফিসার ডা. চন্দ্র শেখর, ডা. দেওয়ান রুহুল আমিন, ডা. আব্দুল মান্নান, ডা. হাবিবুল্লাহ বাহার ও ডা. মনোতোষ পাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা মতিউর রহমান, সচেতন নাগরিক পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ, মনসুর আলী, সেলিম মিয়া, মতিউর রহমান, হুমায়ুন কবির, বাবুল মিয়া, তাজুদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর