1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আড়াই ঘণ্টা বন্ধের পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

হবিগঞ্জের লস্করপুর এলাকায় পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ ছিল। অবশেষে ত্রুটি মেরামত শেষে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, দুপুর ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস লস্করপুর রেলগেট এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি সেখানেই আটকে পড়ে।

এ সময় সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকামুখী পারাবত এক্সপ্রেস ছাড়া সিলেটগামী পাহাড়িকা, সাতগাঁও এবং চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসও শ্রীমঙ্গলের পথে আটকা পড়ে যায়।

প্রায় তিন সহস্রাধিক যাত্রী দীর্ঘ সময় গরমে ভোগান্তি পোহাতে থাকেন। শিশুসহ নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।
শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার উত্তম কুমার দেব গণমাধ্যমকে জানান, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছিল। তবে রেলওয়ের প্রকৌশলীরা দ্রুত সমস্যার সমাধান করে দেন। দুপুর আড়াইটার দিকে পারাবত এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির কারণে তিনটি ট্রেনের প্রায় তিন সহস্রাধিক যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর