1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। 

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে এ পদে রুটিন দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিতে নিয়োগ পাওয়া মোখলেস উর রহমানের স্থলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে এ পদে স্থলাভিষিক্ত করা হবে।

প্রসঙ্গত, মোখলেস বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি জনপ্রশাসন সচিবের দায়িত্ব পাবার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়ন করা হয় বলে অভিযোহ উঠে। সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তারা একের পর এক গুরুত্বপূর্ণ পদে পদায়ন হওয়ায় বঞ্চিত কর্মকর্তারা ক্ষুব্ধ হন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর